নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপগঞ্জ সফর উপলক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে নারায়াণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বসুন্ধরা চেয়ারম্যানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেট্রো রেলের (এমআরটি-১) ডিপোর কাজ উদ্বোধন করতে আগামী ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ সফর করবেন। এ উপলক্ষে গতকাল বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে তাঁর বাসভবনে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
সভায় উপস্থিত ছিলেন- এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, সহসভাপতি খান মোহাম্মদ শামীম আজিজ, সাবেক সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ফয়সাল আহমেদ, বসুন্ধরা গ্রুপের পরিচালক লিয়াকত হোসেন, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, পৌর আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম মোঘল, দাউদপুর ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর ও রূপগঞ্জ ইউপির চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply