শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে ‘দুই স্বামী’র মারামারি

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে ‘দুই স্বামী’র মারামারি

সিলেট ব্যুরো

সিলেটে প্রধান সড়কে এক নারীকে নিয়ে টানাটানি করতে দেখেন লোকজন। এরপর উৎসুক লোকজন এগিয়ে গিয়ে দেখেন দুজন ওই নারীর দুই হাত ধরে রেখেছেন। তারা ওই নারীকে নিজের স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয় মারামারি। দুজনের মারামারিতে মানুষের জটলা দেখা দেয়। আজ বুধবার বিকেলে নগরীর লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তিনজনকে নিয়ে যাওয়া হয় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেবেকা বেগম লাকীর বাসায়। পরে পুলিশ ডাকেন কাউন্সিলর।

জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের আইরিন সুলতানাকে ১৯ বছর আগে বিয়ে করেন চাঁদপুরের শাহরাস্তির বাদিয়া গ্রামের মো. খোকন মিয়া। বিয়ের পর তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে আসেন। ২০১৯ সালে খোকন মালদ্বীপ চলে যান। একপর্যায়ে কুমিল্লার দাউদকান্দির কাউয়াদি গ্রামের কবির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুলতানার। ১৫ মাস আগে চার সন্তান ও স্বামী খোকনের সংসার ছেড়ে সুলতানা কবিরের বাড়িতে চলে যান। কবিরের সঙ্গে সিলেটের আদালতে বিয়ে করার সময় সুলতানা আগের বিয়ে বিচ্ছেদ হয়েছে জানান।

চার সন্তান ফেলে স্ত্রী চলে যাওয়ার পর তাকে খুঁজতে থাকেন খোকন মিয়া। আজ বুধবার বিকেলে সিলেটের লামাবাজার আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় সুলতানাকে পেয়ে যান খোকন মিয়া। এসময় সুলতানার বর্তমান স্বামী কবিরও সঙ্গে ছিলেন। কবির হোসেন আয়েশা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল রেস্টুরেন্টের কর্মী। আর সুলতানা ওই হাসপাতালে আয়া হিসেবে কাজ করেন।

এ অবস্থায় সুলতানা ও কবিরকে শাহজালাল উপশহরের তের রতনে নিয়ে যান। বিষয়টি খোকন কাউন্সিলর রেবেকা আক্তার লাকীকে জানান। খোকন ও কবির দুজনেই স্ত্রী দাবি করায় এবং কাগজপত্র থাকায় কাউন্সিলর লাকি তিনজনকেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় পাঠান।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘একজনের সঙ্গে বিয়ে হয়েছে অনেক আগে। ওই ঘরে সন্তানও রয়েছে। আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে তিন মাস আগে। বিষয়টি আমরা ভালো করে দেখছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com