কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের লারপাড়া এলাকাতে ব্যাডমিন্টন খেলার মাঠের বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিরাপত্ত কর্মী ও ফল বিক্রেতা দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সোমবার গভীর রাতেই খুরুসকুলের এলাকা হতে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলো, কায়সার আলম (৩৩) ও শাহেদুল ইসলাম (৩২)।
তারা লারপাড়ার বাসিন্দা।
কায়সার লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে ও পেশায় গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তাকর্মী এবং সায়েদুল নুরুল হুদার ছেলে ও পেশায় ফল বিক্রেতা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, ঝিলংজা প্রাইমারী স্কুলের পাশে ব্যাডমিন্টন খেলার কোর্ট নিয়ে সোমবার রাতে স্থানীয় আতিকের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়েছে। পরে আতিক, তার ভাই কামাল, জয়নাল, তার স্বজন মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় প্রতিকপক্ষ সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে, মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম জানান, জোড়া খুনের ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা পূর্ব লারপাড়ার আব্দুল খলিলের ছেলে জয়নাল আবেদীন (৩২) ও তার ভাই কামাল উদ্দিন (২৬)। ২৪ ঘন্টার মধ্যে ২ জন হত্যাকারী গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছোরা ও লোহার রড উদ্ধার করা হয়।
আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি
১৮/১/২৩
Leave a Reply