যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যে তারিখে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

যে তারিখে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার)। রীতি অনুযায়ী এই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শুক্রবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমকে এ বিষয়ে কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি এবং ফল প্রকাশের জন্য তার সময়সূচি পাওয়ার ভিত্তিতে তারিখ চূড়ান্ত হবে।

এর আগে তপন কুমার সরকার জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছি।

২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ ডিসেম্বর। এরপরে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com