মোঃ আলী হোসেন মোল্লা
পটুয়াখালীর মহিপুরে এলাকায় ৭ কেজি গাঁজাসহ শানু গাজী (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলিপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯ শত টাকাও উদ্ধার করা হয়।
আটক শানু গাজী লতাচাপলী ইউনিয়নের আলিপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শানু গাজীর নিজ বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়া মাদক বিক্রির কিছু নগদ অর্থ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে এবং শনিবার সকালে আদালতে প্রেরণ করেন
Leave a Reply