মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি:
রোববার (২২ জানুয়ারি) মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ হিরো ভূঁইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, রোববার বিকেলে মৌলভীবাজার শহরে ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ঢাকা বাসস্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামের একজনকে আটক করেন। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাও গ্রামের স্বপন ভূঁইয়ার ছেলে।
পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো পৃথক ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার কর হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আটককৃতের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply