শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর পূবাইলে হাফেজ মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার 

গাজীপুর পূবাইলে হাফেজ মাওলানার ঝুলন্ত লাশ উদ্ধার 

 পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের  হায়দারাবাদ পশ্চিমপাড়া এলাকা‌‌ থেকে গলায় পাগড়ি পেঁচানো অবস্থায় ব্যাবসায়ীর    ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সে হাফেজ মাওলানা ছিল।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শয়ন কক্ষের ফ্যানের সাথে  ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির।
নিহতের নাম  হাফেজ মাওলানা আমজাদ হোসেন (৪৫)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পলাশপুর এলাকার মাওলানা আব্দুল আউয়ালের ছেলে। আমজাদ হোসেন পূবাইলের হায়দারাবাদ শুক্কুর  মিয়ার  বাসায় সাতবছর যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন এবং ঢাকার পল্টন এলাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন বলে জানা গেছে।এলাকাবাসী আরও জানায় দাখিন খান এলাকায় আইসক্রিম ফ্যাক্টরি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনর স্ত্রী সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। রোববার রাতে আমজাদ হোসেন হায়দারাবাদ  এলাকায় তার বাসায় এসে একাই অবস্থান করছিল । সোমবার মোবাইল ফোনে‌ কল করে আমজাদ হোসেনকে না পেয়ে বাসার‌ মালিকের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ নিতে অনুরোধ করেন সন্তানেরা। পরে বিকেলে ৪টার‌ দিকে তার বাসার দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে কাজের মেয়ে এসে চাবি দিয়ে দরজা খোলার পর  রুমের ভেতরে আমজাদ হোসেনকে ঝুলন্ত অবস্থা দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থা থেকে আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। মাথার পাগড়ি দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে ছিল আমজাদ হোসেন। এছাড়াও একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের লেখা থেকে ধারণা করা হচ্ছে তিনি অর্থনীতি সংকট থেকে হতাশায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম  জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com