শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০

ফরিদপুরপ্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ গ্রামবাসীর মধ্যে ২ ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৪০ গ্রামবাসী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু দোকানপাট, মাদরাসা, ইউনিয়ন পরিষদ ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, গত রোববার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের আরোহী বাবা ও মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসের চালক সন্দেহে পাশের বড় মুসকুন্নি গ্রামের তাইজুলকে মারধর করেন উত্তেজিত জনতা।

তবে পরে হামলাকারীরা জানতে পারে মারপিটের শিকার ব্যক্তি দুর্ঘটনা কবলিত বাসের চালক নন। এনিয়ে তখন দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় সালিশ বৈঠক ডাকা হয়। বৃহস্পতিবার সকালে হামিরদি ইউনিয়ন পরিষদের সামনে এ সালিশ হচ্ছিল। শালিস চলাকালে বড় মুসকুন্নি গ্রামের তাইজুল উত্তেজিত হয়ে মুনসুরাবাদ গ্রামের মউদুল ও তার লোকজনের উপর হামলা করেন। তখন মুনসুরাবাদ এলাকার আশপাশের চার গ্রাম এবং বড় মুসকুন্নি এলাকার ১১ গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে তারা দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের জানালা, দরজা, মাদরাসা, দোকানপাট ব্যাপক ভাংচুর করেন।

ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষেই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঐ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com