শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া এবং সদর মডেল থানার পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে ১শ ২৯ পিস ইয়াবা এবং ৩শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার  (২৬ জানুয়ারি) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের  বিশেষ অভিযানে ৬৪ পিস ইয়াবাসহ জসিম মিয়া(৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। ডিবির এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের বাসুদেব মিস্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে আটক করেন। তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে কুলাউড়া থান পুলিশের  বিশেষ অভিযানে উপজেলার মনোহরপুর থেকে ৫২ পিছ ইয়াবাসহ  কামাল মিয়া(২৬) এবং সোহাগ মিয়া (১৯) নামে দুজনকে আটক করা হয়। কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে তাদের আটক করেন। তাদের দেহ তল্লাশী করে দুজনের কাছ  থেকে ৫২ পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ৩শ গ্রাম গাঁজাসহ রিঙ্কু বাধ্যকর(২৪) নামে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্সসহ  চাঁদনী ঘাট ব্রিজের দক্ষিণ পাশে একাটুনা সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে ৩শ গ্রাম গাঁজাসহ রিংকু বাধ্যকরকে আটক করেন।
মৌলভীবাজার সদর থানার অপর এক অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। সদর থানার এএসআই সাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ চাঁদনীঘাটের মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশে আজমল মিয়ার মার্কেটের সামনে থেকে ১৩ পিস  ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল, কুলাউড়া এবং মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের  করা হয়েছে।শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com