খুলনাপ্রতিনিধি:
ফাইল ছবি
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মিলন ফকির নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোডে এ ঘটনা ঘটে। নিহত মিলন ফকির ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিল মিলন। এ সময় একটি মোটরসাইকেলযোগে এসে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একপর্যায়ে মিলন ফকির দৌড়ে স্থানীয় একটি দোকানে ঢুকলে আবারো গুলি করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply