নিজস্ব প্রতিবেদক :
অমর একুশে গ্রন্থমেলায় আসছে তাহমিনা শিল্পীর ওত পেতে আছে মাতাল জোছনা কাব্যগ্রন্থ। প্রেম, প্রকৃতি, সম্পর্ক, সমসাময়িক বিষয়, বৈশ্বিক সংকট নানারকম বিষয়কে উপজীব্য করে তাহমিনা শিল্পী লিখেছেন ‘ওত পেতে আছে মাতাল জোছনা’। বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। স্টল নম্বর: ৬০০, ৬০১, ৬০২ (সোহরাওয়ার্দি উদ্যান)। প্রচ্ছদ করেছেন, মনিরুজ্জামান পলাশ।
বইটি ৫ ফর্মার। এতে রয়েছে ৮০টি কবিতা। ওত পেতে আছে মাতাল জোছনা কবির একক ১২তম বই, ৪র্থ কাব্যগ্রন্থ। ফ্ল্যাপ লিখেছেন কবি মজিদ মাহমুদ। এই লেখকের লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, কুসুম বউয়ের নাকের নোলক হারিয়েছে গহীন গাঙের জলে, প্রণয়ের জলবাড়ি, টেরাকোটায় আঁকা পৌরাণিক প্রেম। হৃদয়পুরের চুপকথা, আলতাদিঘির লালটিপ, আধ পাগলা জাকির হোসেন (গল্পগ্রন্থ), বুনো বাতাসের গল্প (সম্পাদিত গল্পগ্রন্থ), তমালের সুন্দরী হাঁস, পুষ্পিতা ও নীল প্রজাপতি, খরগোশ ছানা ও বুদ্ধিমান টুনটুনি,অর্পণ ও কাঠবিড়ালি (শিশুতোষ গল্পগ্রন্থ)।
Leave a Reply