শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরব থেকে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরব থেকে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব থেকে সাড়ে ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। এ সময় একটি মাইক্রোও জব্দ করা হয়।
শনিবার দুপুরের দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. হাসান (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট এলাকার মৃত পিছন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় আটক হাসানের মাইক্রোবাসে তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি কস্টেপ দিয়ে মোড়ানো ৪৮ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন মোট সাড়ে ৯৯ কেজি। এছাড়া তার কাছ থেকে নগদ ২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, আটক মো. হাসান দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আনা গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন বলে স্বীকার করেছেন। আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com