শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জের রেস্টুরেন্টে ঢুকে বাড়ির মালিকের এলোপাতাড়ি গুলি, হাসপাতালে ৩

নারায়ণগঞ্জের রেস্টুরেন্টে ঢুকে বাড়ির মালিকের এলোপাতাড়ি গুলি, হাসপাতালে ৩

নারায়ণগঞ্জেপ্রতিনিধি:
নারায়ণগঞ্জের চাষাঢ়া আংগুরা শপিংয়ের নীচতলায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় হোটেল ম্যানেজারসহ তিনজন আহত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫) রাত সাড়ে ১০টায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ভবন মালিক আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আংগুরা ভিলার মালিক বীর মুক্তিযোদ্ধা আজহার তালুকদার। তিনি ও তার ভাই আজিজুল হকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে শুক্কর আলী নামে এক ব্যবসায়ী ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্ট’ দিয়েছেন। রাতে আজহার তালুকদার রেস্টুরেন্টে এসে শুক্কর আলীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। শুক্কর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া এগিয়ে এসে আজহারকে বোঝানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে শটগান এনে কাজলকে লক্ষ্য করে গুলি ছোড়েন আজহার। পরে আশপাশে থাকা অন্যরা তাকে থামাতে এলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছোড়েন আজহার তালুকদার। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের মালিক শুক্কর জানান, আজাহারের ছোট ভাইয়ের কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নেয় সে। পানি অপচয়ের কারণে বিদ্যুতের বেশি বিল আসায় তার কাছে টাকা দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকা‌টির এক পর্যায়ে বাসা থেকে নিয়ে আসা লাইসেন্স করা শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়ে আজহার। এতে তার ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, পানির অপচয়ে বিদ্যুৎ বিল বেশি আসায় মালিক আজাহার বিদ্যুৎ বিল দাবি করেন সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের মালিকের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে লাইসেন্সকৃত শর্টগান ও পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে। এ সময় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com