শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাসাইলে নিখোঁজের ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বাসাইলে নিখোঁজের ৪ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

ফরহাদ আলী মিয়া  টাঙ্গাইলের বাসাইলে এক স্কুলছাত্রী নিখোঁজের চারদিন হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি নিলেও মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন ওই শিক্ষার্থীর পরিবার। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থী বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাসিন্দা। সে করটিয়া আবেদা খানম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সকালে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে গেলেও ওই শিক্ষার্থী বাড়িতে না ফেরায় বিদ্যালয়ে খোঁজ নেওয়া হয়। এক পর্যায়ে তার পরিবার জানতে পারেন- ওই শিক্ষার্থী বিদ্যালয়ে পৌছানোর আগেই করটিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয়। এদিন রুবেল নামের এক বখাটে ওই শিক্ষার্থীকে ফুঁসলিয়ে গাড়িতে তুলে নিয়ে গুম করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার রাতেই বাসাইল থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের চারদিন হলেও এখনও শিক্ষার্থী উদ্ধার বা অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা জানান, ‘আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার সময় মির্জাপুর উপজেলার চুকুরিয়া টুকরাপাড়া এলাকার আনোয়ার খানের ছেলে রুবেল খান নামের এক ভেক্যু চালক উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে আমার মেয়ে বিষয়টির প্রতিবাদ করে। এ ঘটনায় রুবেল ক্ষিপ্ত হয়ে গত ২ (ফেব্রুয়ারি) স্কুলে যাওয়ার সময় করটিয়া বাজার থেকে আমার মেয়েকে অপহরণ করে।’
‘বিষয়টি নিয়ে ওইদিন রাতেই বাসাইল থানায় মামলা করতে গেলে পুলিশ নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি নেন। এ ঘটনায় শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযুক্ত রুবেলের মা ও বোনকে আটক করে। পরে রাতেই রহস্যজনক কারণে পুলিশ তাদের দুজনকে ছেড়ে দেয়। নিখোঁজের এই চারদিনেও পুলিশ আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।’
মির্জাপুর উপজেলার চুকুরিয়া টুকরাপাড়া এলাকার ইউপি সদস্য মামুন হোসেন বলেন, ‘শুনেছি রুবেল ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা পলাতক রয়েছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’
বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান ‘মেয়েটিকে উদ্ধারে আমরা সর্বাত্বক চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই মেয়েটিকে উদ্ধার করতে পারবো। অপহরণ বা গুম নয়, তবুও আমরা বলবো এটা অপহরণ, যেহেতু মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক।’
‘মামলা নিতে গড়িমসি করা হচ্ছে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত রুবেলের মা ও বোনকে থানায় আনা হয়েছিল। তাদের সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com