শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চেয়ারম্যানের তৎপরতায় চুরিকৃত গাছের লগ উদ্ধার

চেয়ারম্যানের তৎপরতায় চুরিকৃত গাছের লগ উদ্ধার

 

পঞ্চগড় প্রতিনিধি।। রাতের আধারে বন বিভাগের গাছ কেটে ট্রাক্টরে লোড দেওয়ার সময় আটক করেছে এলাকাবাসী। এই সময় ইউক্যালিপটাস গাছের প্রায় ৩০টি গুড়ি ও ট্রাক্টর ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ধারণা করা হচ্ছে প্রায় ১৫টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সদর ইউনিয়নের খয়ের বাগান নামক স্থানে বন বিভাগের সংরক্ষিত এলাকা থেকে এই গাছগুলো কাটা হয়েছিল। পরে খবর পেয়ে ট্রাক্টর ও গাছগুলো জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের আটকে রাখা হয়। এইদিকে ঘটনার নয় ঘণ্টা পেরিয়ে গেলেও গাছগুলো কোথায় জব্দ আছে তা জানেন না বন বিভাগ। বেলা ১২টায় রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদেরের সাথে কথা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন। তবে গাছগুলো কোথায় আটক আছে তা তিনি জানেন না। সদর ইউনিয়ন পরিষদে গাছ ও ট্রাক্টর আটক আছে সাংবাদিকদের কাছে এই তথ্য পেয়ে দ্রুত সেখানে বন বিভাগের লোক পাঠানো হবে বলে তিনি জানান। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু বলেন, রাতে খবর পেয়ে একজন ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠাই। তাদের উপস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ট্রাক্টর বোঝাই গাছ জব্দ করে পরিষদে রাখা হয়। রাতেই বিষয়টি থানায় অবগত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com