শিরোনাম :
মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিয়ে করছেন অভিনেত্রী স্বস্তিকা!

বিয়ে করছেন অভিনেত্রী স্বস্তিকা!

বিনোদন ডেস্ক
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কাজের বাইরেও নানাবিধ মন্তব্যের কারণে আলোচনার টেবিলে থাকেন। তাকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সামাজিক মাধ্যমে তিনি কিছু প্রকাশ করলেই লুফে নেন নেটাগরিকরা।
এবার কিন্তু নড়েচড়ে বসার মতোই কাণ্ড করলেন এ অভিনেত্রী। বৃহস্পতিবার ফেসবুকে একটি রিল প্রকাশ করেছেন স্বস্তিকা। মাথা ভর্তি সিঁদুর, জমকালো গয়না আর শাড়িতে দেখা গেছে তাকে। সঙ্গে বাজছে নুসরাত ফতেহ আলি খাঁর গান, এ রি সখি’। তিনি লিখেছেন, ‘বিয়ের সানাই বাজছে।

স্বস্তিকার এমন রিল দেখে নেটিজেনদের অনেকেই ভেবে বসেছেন, তবে বুঝি বিয়ের সানাই বাজল স্বস্তিকার। সেইসঙ্গে এ অভিনেত্রীর উপচে পড়া সৌন্দর্যে বিমোহিত হয়েছেন তারা। মন্তব্যের ঘরে বইয়ে দিয়েছেন প্রশংসার বন্যা।

তবে নেট মাধ্যমে বিয়ের সানাই বাজছে বলে রিল বানালেও আপাতত বিয়ে করার কোনো ইচ্ছে নেই তার। একাধিক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। কিন্তু এমন পোস্ট কেন দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এর সঙ্গে স্বস্তিকার বিয়ের কোনো সম্পর্ক নেই।

এর আগেও স্বস্তিকা একবার পাত্র চেয়ে পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। তিনি লিখেছিলেন, গায়ের রং শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। তবে পাত্রকে অবশ্যই বই পড়তে, গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারলেই হবে।

এ অভিনেত্রী আরো লিখেছিলেন, আমাকে না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এসব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেব।

পাত্র চেয়ে স্বস্তিকার এমন বিজ্ঞাপনের পোস্টে মৌমাছির মতো ভিড় জমিয়েছিলেন নেটাগরিকরা। অনেকে পাত্র হতে আগ্রহও প্রকাশ করেছিলেন। তবে তাদের কোনো উত্তর দেননি এ অভিনেত্রী। এবার বিয়ের সানাই বাজার সংবাদ দিয়েও নীরবতা পালন করছেন এ নায়িকা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com