আবুল কালাম আজাদ,, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়াতে র্যাব-১৫’র বিশেষ একটি দল অভিযান চালিয়ে দেশিয় বন্দুকসহ দুইজন অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি), একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলার ইলিশিয়া লালব্রীজ এলাকাতে অভিযান চালায় (য্যার্বের ১৫ এর) বিশেষ দল এসময় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাবের আহমদের ছেলে মো.সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪৫)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫’ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী। তিনি বলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজিতে করে মাদক নিয়ে চকরিয়াতে পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫’র একটি দল মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লালব্রীজ এলাকায় চেকপোষ্ট বসায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক পালানোর চেষ্টা করলে র্যাবের তাকে আটক করে।
পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি), নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে আটক করি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সেই এসব অস্ত্র চকরিয়ার দুই ব্যক্তির কাছে হস্তান্তরের কথা বলে।
তার দেয়া তথ্যে মতে পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেও স্বীকার করেছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, র্যাব-১৫’র একটি দল দুটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ ২ জনকে থানায় হস্তান্তর করেছে।
র্যাবের পক্ষ থেকে দেয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।
Leave a Reply