শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শঙ্কা কাটেনি কুমার বিশ্বজিতের ছেলের

শঙ্কা কাটেনি কুমার বিশ্বজিতের ছেলের

বিনোদন প্রতিবেদক:

কানাডার টরন্টোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো শঙ্কা কাটেনি। চিকিৎসকের বরাতে কুমার বিশ্বজিৎ এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী কিশোরকে।

কিশোর বলেন, মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মূহুর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা এবং ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সাথে কথা হয়েছে। তবে এখনও শঙ্কামুক্ত নন। আগামী ৬ ঘন্টার ভিতর নিবিড়ের সার্জারী হওয়ার কথা রয়েছে।

কানাডার এসটি মাইকেল হাসপাতালে চিকিৎসা চলছে নিবিড়ের। তাকে আইসিইউতে রাখা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তার একটি অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। নিবিড়ের একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

দুর্ঘটনায় নিবিড়ের মাথার একটি বড় অংশ এবং চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বুকের পাঁজরও ক্ষতিগ্রস্ত হয়েছে। শরীরের আর কোথায় কোথায় আঘাত আছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরোন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। টরন্টো পুলিশ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। গাড়ির চালক এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটি ৩ বার উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

ছেলের দুর্ঘটনার খবর শুনে মঙ্গলবার রাত ১২টার দিকেই কানাডার উদ্দেশ্যে রওয়ানা হন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com