ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি চোলাই মদ সহ খাসিরুল ইসলাম (৪৫) নামের একজন এবং একই অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি একজন ও নিয়মিত মামলার চার জন আসামিকে আটক করে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার নির্দেশনায় ও উপ পুলিশ পরিদর্শক আবু হানিফের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টীম রুহিয়া বাজারের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজ রোড শিফা এগ্রো ট্রেডিং এর সামনে থেকে ঘনিবৃষ্টপু গ্রামের হেকম উদ্দিনের ছেলে খাসিরুল ইসলাম(৪৫) কে ৪ কেজি চোলাই মদ সহ আট করে। একই অভিযানে থানার ওয়ারেন্ট ভুক্ত একজন আসামি এবং নিয়মিত মামলায় আরও চার জন আসামিকে গ্রেফতার করে পরের দিন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
এ বিষয় রুহিয়া থানার উপ পুলিশ পরিদর্শক আবু হানিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং ওসি স্যারের নির্দেশনায় পুলিশের একটি চৌকস টীম নিয়ে অভিযান চালিয়ে ৪ কেজি চোলাই মদ সহ একজন, ওয়ারেন্ট ভুক্ত আসামি একজন ও নিয়মিত মামলার আসামি চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের মাধ্যমে খাসিরুল ইসলাম(৪৫) নামের একজনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদক দ্রব আইনে নিয়মিত মামলা রুজু করা হয় মামলা নং ০৭ তারিখ ১৭/০২/২৩ খ্রিঃ এছাড়াও একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি এবং নিয়মিত মামলায় আরও চার জন আসামিকে গ্রেফতার করা হয় আজকে সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন মাদক নির্মুলে এরকম মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply