শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারী আইনজীবীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

নারী আইনজীবীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে (৩৭) যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানার নরসিংপুর সাকিনস্থ প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে।
এতে শুক্রবার দুপুরে ওই শিক্ষানবিশ আইনজীবী বাদী হয়ে একই থানার মুসলিমনগরের মৃত চান মিয়ার পুত্র মজিবুর রহমানকে (৫২) অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী একজন শিক্ষানবিশ নারী আইনজীবী। সে সুবাদে তিনি তার চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত একটি মামলার তদারকি করে আসছিলেন। সে কারণে অভিযুক্তরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাদী তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রিকশা দিয়ে যাওয়ার পথে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযুক্ত মজিবুর রহমান বাদীর ওড়না ধরে টান দেন। এতে বাদী গলায় ও ঘাড়ে আঘাত পেয়ে রিকশা থেকে নেমে পড়েন। এ সময় অভিযুক্ত মজিবুর রহমান বাদীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। একপর্যায়ে বাদী ডাক-চিৎকার দিলে তার চাচাতো ভাবি জান্নাতুল খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে মজিবুর রহমান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন জানান, যৌন নিপীড়নের দায়ে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com