শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে জোরপূর্বক ফসলি জমি দখলের পায়তারা,,সবজি ও ফলের গাছ কর্তন

রূপগঞ্জে জোরপূর্বক ফসলি জমি দখলের পায়তারা,,সবজি ও ফলের গাছ কর্তন

মাছুম মিয়া,, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাবো এলাকায় জোরপূর্বক কৃষি জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল ২০ ফেব্রুয়ারি সোমবার বীর হাটাবো এলাকার ডাঃ আব্দুল নুর বাবুলের বীর হাটাবো মৌজার সাড়ে ৩২ শতাংশ কৃষি জমির বেড়া ভাংচুরসহ বিভিন্ন প্রকার সবজি ও ফলজ গাছ কর্তন করে সন্ত্রাসীরা ।

আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ২০-২৫ সদস্যের এক দল সন্ত্রাসী জোরপূর্বক এ কৃষি জমির বিভিন্ন ফসলাদি নষ্ট করে ৫০ হাজার
টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ডাঃ আব্দুল নূর (বাবুল) বাদী হয়ে আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসা পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (৫৮), এমরান (৪৫), হেকমত আলী (৫০), জামাল মিয়া (৪৫), রাসেল মিয়া (৩০), রানামিয়া (২২), মোঃ জাকির হোসেন (৩৫) নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে
আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, আলজামিয়া আসছালাফিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘদিন যাবত মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে নিরীহ কৃষকদের জমি জোরপূর্বক দখলের পায়তারা করে
আসছে। ওয়াজ মাহফিলের প্যান্ডেল নির্মাণের নামে ফসলি জমি জোরপূর্বক বালু দিয়ে ভরাটসহ বিভিন্ন ফসলির সবজি ও ফলের গাছ কর্তন করে দখলের পায়তারা করছে। কোনো কৃষক তার প্রতিবাদ করলে কৃষকদেরকে স্থানীয় সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিবাদ করলে নিরীহ কৃষকদের মিথ্যা বানোয়ার মামলা দিয়ে হয়রানি করে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুটোফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায়
অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com