বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলাম। এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বেচাকেনার দুই লাখ চার হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে চারটি মুঠোফোন ও পাঁচটি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের বাসিন্দা মানিক মিয়া, কাহালু উপজেলার সারাই গ্রামের মাহবুবুল আলম এবং সাগাটিয়া গ্রামের রবিউল ইসলাম রানা।
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে বগুড়াগামী একটি বাসে কয়েকজন মাদক বহন করছেন- এমন খবরে সাজাপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে ঐ বাস তল্লাশি করে ইয়াবা তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply