শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

 

তোফায়েল মাহমুদ ভূইয়া (বাহার) :
কুমিল্লার নাঙ্গলকোটে মাটিবাহী ট্রাক্টর চাপায় হাফিজুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার দৌলখাঁড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ গতকাল রোববার নিহতের লাশ উদ্ধার করে কুমেক হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ট্রাক্টরের ড্রাইভার পলাতক রয়েছে।

জানা যায়, দৌলখাঁড় গ্রামের রফিক মাস্টারের বাড়ির পাশে দীর্ঘদিন ধরে প্রতি রাতে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি কেটে আসছেন মাটি খেকো জাহাঙ্গীর আলম, খোকন ও দেলোয়ার হোসেনরা। তারা ওই মাটি বিক্রি করছেন ইট ভাটাসহ বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। সর্বশেষ শনিবার রাতে হাফেজ আহম্মেদকে টাকার লোভ দেখিয়ে ওখানে নিয়ে যায় জাহাঙ্গীর আলমের ট্রাক্টর ড্রাইভাররা। ওখানে মাটি ভরাট করে ট্রাক্টর নিয়ে রাস্তায় উঠার সময় হাফেজ গাড়ী থেকে পড়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে
ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করেন ওই মাটি খেকোরা। রবিবার সকালে সাড় তিন লাখ টাকা রফাদফা করে লাশ দাফনের চেষ্টা করে।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পিতা রফিকুল ইসলাম বলেন, আমার ছেলে প্রতিবন্ধী। কাজ করতে
পারে না। তাকে সেখানে তারা কি জন্য গিয়ে গেলো আমি জানিনা। তারা ট্রাক্টর চাপা দিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচারের দাবি জানান।

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা বলেন, রাতে কয়েকজন লোক এসে হাফিজুররহমানের লাশ রেখে যায়। শুনেছি ট্রাক্টর চাপায় তার মৃত্যু হয়েছে। তবে ট্রাক্টর ড্রাইভারের পরিচয় এখনও জানা যায়নি। অভিযুক্ত মাটি খেকো খোকন বলেন, ট্রাক্টর চাপায় লোক মারা গেছে এটাই সত্য। এখন আমরা ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করছি।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com