শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই যুবক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও টাকাসহ দুই যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা ও ৩টি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে বেলাল ওরফে ইব্রাহিম ফরাজী (৩৩) ও ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে শাওন চাপরাশি (২৬)। শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌর এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ এদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহিম ও শাওন দুজনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এদের নিকট থেকে ১৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১৫০ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।

উল্লেখ্য, ইব্রাহিম ফরাজী ২০১৮ সালে ২৪০ পিস ইয়াবাসহ র ্যাবের হাতে গ্রেফতার হয়। ওই সময় মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের ১৮ মে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ মহিমা আক্তার মৌ নামে এক বহিরাগত নারীকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় ইব্রাহিম ফরাজী আসামি রয়েছেন বলে থানা পুলিশ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com