শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিজ বাড়িতে পুলিশ কনস্টেবল খুন

নিজ বাড়িতে পুলিশ কনস্টেবল খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ ঘরের শয়ন কক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন (৫৯) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন উল্লাপাড়া থানায় কর্মরত ছিলেন।
রবিবার দিবাগত রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে মোয়াজ্জেমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সময় বাড়িতে তিনি ছাড়া কেউ ছিলেন না। তিনি উপজেলার সদরের নবগ্রামের মৃত জেফাদ আলীর ছেলে।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, আজ সোমবার দুপুর পর্যন্ত বসতঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বসতঘরের দরজা বাইরে থেকে খোলা ছিল। সংবাদ পেয়ে পুলিশের পদস্থ কর্মকর্তা এবং পিবিআই ও ডিবির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, মোয়াজ্জেম হোসেনের চাকরি প্রায় শেষের দিকে হওয়ায় নিজ এলাকায় বদলী হয়ে এসেছেন। ঘটনার রাতে তার স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়িতে না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানা যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com