শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলিউড তারকা অক্ষয় ক্ষমা চাইলেন

বলিউড তারকা অক্ষয় ক্ষমা চাইলেন

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘সেলফি’ সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। তিনি এখনও এ সিনেমার প্রচারে ব্যস্ত। বিভিন্ন গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্যারিয়ারের একাধিক উত্থান-পতনের গল্প শোনান বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এ নায়ক।

প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবন অক্ষয় কুমারের। অভিনয়ের পাশাপাশি গত ৩০ বছরে একাধিক সংস্থার হয়ে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। বছর কয়েক আগে এক পানমশলার বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে।

স্বাস্থ্যের জন্য সেই পানমশলা ক্ষতিকর। সেই বিজ্ঞাপনে কাজ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। ‘তামাকবিরোধী বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি পানমশলার বিজ্ঞাপনে কীভাবে কাজ করলেন তিনি?’ প্রশ্ন তোলেন নেটিজেনরা।

অক্ষয় শুধু নিজে নন, বিজ্ঞাপনে কাজ করার জন্য সমালোচিত হন শাহরুখ খান ও অজয় দেবগনও। পরে অবশ্য পানমশলার বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এর কিছুদিন পরে নিজের টুইটার থেকে একটি বিবৃতি প্রকাশ করেন অক্ষয় কুমার। ‘আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমা চাইছি। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়ার আমার উপর প্রভাব ফেলেছে। আমি কখনো তামাক সেবনের পক্ষে নই, তার বিজ্ঞাপনও করিনি। পানমশলা সংস্থার সঙ্গে আমার কাজ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবতে বাধ্য করেছে। সংস্থার থেকে পাওয়া পারিশ্রমিক আমি ভালো কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওরা বিজ্ঞাপন প্রচার করবেন। তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব।’

অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অক্ষয় এমনটাই লেখেন। কিন্তু তারপরেও সমালোচনা যেন থেমে নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com