শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীয় রীতিতে বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী

ভারতীয় রীতিতে বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ।

পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের ভিডিও শেয়ার করেছেন উশনা। যেখানে লাল লেহেঙ্গায় সেজে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে উশনা শাহ-হামজা আমিনকে।

বিয়েতে হামজা আমিন পরেছিলেন সাদা শেরওয়ানি। শুধু লাল লেহেঙ্গা পরে বিয়ে নয়, অনুষ্ঠানে নবদম্পতিকে গানের সঙ্গে নাচতেও দেখা গেছে। তারকা দম্পতির বিয়ের ভিডিও দেখে চটেছেন পাকিস্তানি নেটিজেনরা।

পাকিস্তানি হয়েও ভারতীয় নববধূর মতো লাল লেহেঙ্গা পরে বিয়ের করার কারণেই বিরক্ত সে দেশের নেটিজেনদের একাংশ। তাদের আপত্তি নিজের বিয়েতে উশনা শাহর নাচ নিয়ে।
তবে ট্রোলিংয়ের উত্তর দিতেও ছাড়েননি উশনা।

নিজেকে মিসেস আমিন হিসেবে পরিচয় দিয়ে পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন, ‘যাদের আমার পোশাক নিয়ে আপত্তি রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের আমার বিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। এমনি আর লাল রঙের অর্থ তুলে ধরার জন্য টাকাও দেওয়া হয়নি। আমার বিয়ের গয়না, জোর সব কিছুই পাকিস্তানি। আর আমার হৃদয় অর্ধেক অস্ট্রেলিয়ান (এ কথা নিজের স্বামীর প্রতি ইঙ্গিত করে লিখেছেন উশনা, তার স্বামী হামজা আমিন অস্ট্রেলিয়ান নাগরিক)। আল্লাহ আমাদেরকে সুখী করুন। আমার বিয়েতে আমন্ত্রিত এবং আমন্ত্রিত নন, এমন সমস্ত ফটোগ্রাফারদেরই আমি সালাম জানাচ্ছি।’

উশনা শাহ সমালোচকদের জবাব দিলেও নেটিজেনরা তাকে আক্রমণ করতে ছাড়েননি। কেউ লিখেছেন, ‘পাকিস্তানিদের নিজস্ব সংস্কৃতি এবং ধর্ম রয়েছে। পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি আমদানি করার চেষ্টা বন্ধ করুন। আমরা মুসলিম এবং আমাদের ধর্ম আমাদের এসবের অনুমতি দেয় না। এ ধরনের জিনিস পরা এবং নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন।’

আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কেন পাকিস্তানি বধূরা এমন ভারতীয় স্টাইল অনুকরণ শুরু করেছেন? এটা আমাদের সংস্কৃতি নয়!’ আরেকজন লিখেছেন, তারা পাকিস্তানি সংস্কৃতির নামে ভারতীয় সংস্কৃতির প্রচার করে জনগণকে বোকা বানাচ্ছেন। এটি আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যগত মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধকেও নষ্ট করে। এটা আমাদের মেনে নেওয়া উচিত নয়।

এ ছাড়াও পাকিস্তানভিত্তিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে উশনার বিয়ের ভিডিও শেয়ার হওয়ায় সেটি মুছে ফেলারও আবেদন করা হয়েছে। আবার অনেকেই উশনার সমর্থনে মুখে খুলেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com