যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বলেশ্বর নদে মাছ ধরার জন্য দুই জেলে গ্রুপের সংঘর্ষে আহত ১১

বলেশ্বর নদে মাছ ধরার জন্য দুই জেলে গ্রুপের সংঘর্ষে আহত ১১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষে চার নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহ আলম গাজী (৫০), রহিমা বেগম (৪০), রাসেল গাজী (২৫), ছগির মোল্লা (৩০), কবির মোল্লা (৩৫), শাহনাজ বেগম (৩০) এবং প্রতিপক্ষের নূরুল ইসলাম জমাদ্দার (৬০), কালু জমাদ্দার (৩০), নান্না হাওলাদার (৪০), সালমা বেগম (৩৫) ও সুমাইয়া আক্তার (২০)। উভয় পক্ষের আহতদের শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।

সাউথখালী ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার জানান, সোমবার বিকেলে বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে জেলে শাহ আলম গাজী ও নূরুল ইসলাম জমাদ্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। একই স্থানে জাল পাতার কারণে স্রোতের টানে একজনের জাল আরেক জনের জালের সাথে জড়িয়ে পড়ে। এ সময় শাহ আলমের জাল কেটে নূরুল ইসলাম তার জাল সরিয়ে নেন। এ নিয়ে ওইদিন বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জাল কাটার সূত্র ধরে মঙ্গলবার সকালে সাউথখালী গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে জেলে শাহ আলম গ্রুপের ছয় জন ও নূর ইসলাম গ্রুপের পাঁচ জনসহ মোট ১১ জন নারী-পুরুষ আহত হন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে যাতে পরবর্তীতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য চেষ্টা করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছে। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com