শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডেইরি ফার্মে দুর্বৃত্তের আগুনে ১৬টি গাভী দগ্ধ

ডেইরি ফার্মে দুর্বৃত্তের আগুনে ১৬টি গাভী দগ্ধ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে দুর্র্বৃত্তের দেয়া আগুনে একটি ডেইরি ফার্মের ১৬টি গাভী দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি মারা গেছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের শেখ ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি খামার মালিক।

ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল আলম রুবেল (৩৭) চাপাতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। কোরিয়ায় প্রবাস জীবন শেষে দেশে ফিরে ডেইরি ফার্ম করেন। তার ফার্মে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হত। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন। তিনি জানান, বুধবার দিবাগত রাতে গাভীগুলো গোয়ালে রেখে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে যায়। পরে গোয়ালে এসে দেখি গাভীর গায়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। দ্রুত দড়ি খুলে দিয়ে গাভীগুলো বাইরে বের করার চেষ্টা করি। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গাভীই দগ্ধ হয়। পরে একটি গাভী মারা যায়। এ ঘটনায় আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। নিঃস্ব হয়ে গেলাম।

এদিকে ডেইরি ফার্মে আগুনের খবর পেয়ে প্রাণিসম্পদের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান জানান, বিভিন্ন বয়সের ১৬টি গাভী দগ্ধ হয়েছে। একটি গাভী মারা গেছে। কয়েকটি গাভীর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভেটেরিনারি সার্জনসহ আমরা সবাই মিলে দগ্ধ গাভীর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com