শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অপরাধবোধে ভুগছেন প্রিয়াঙ্কা

অপরাধবোধে ভুগছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সালে রাজ চক্রবর্তী নির্মিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন এই অভিনেত্রী। নিজের অভিনয়ের নৈপুণ্যতায় ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে ইদানীং অপরাধবোধে ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

তবে হঠাৎ কেন অপরাধবোধে ভুগছেন তিনি? এমন প্রশ্ন উঁকি দিয়েছে নায়িকার ভক্ত-অনুরাগীদের মনে। এত সাফল্যের পরেও দীর্ঘদিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে গেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, এখনও দর্শক আমাকে দেখলে বলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ভীষণ ভালো লেগেছিল তাদের। ভক্তদের মুখে নিজের প্রশংসা শুনে অবশ্যই আমার আনন্দ হওয়ার কথা। কিন্তু আমার অনেক দুঃখ হয়। কারণ, ওই রকম সফলতার পর ইন্ডাস্ট্রি থেকে বলা চলে হারিয়েই গিয়েছিলাম আমি।

অভিনেত্রী আরও বলেন, আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন আমার বাবা-মা। অনেক পরিশ্রমও করেছিলেন আমার জন্য। কিন্তু তাদের সব স্বপ্ন ধূলিস্মাৎ করে দিয়েছিলাম আমি। সেটা এখন ভাবলে আমার ভীষণ কষ্ট হয়। রীতিমতো অপরাধবোধ কাজ করে আমার মধ্যে। এখন হয়তো আমি ভালোভাবেই সব পরিস্থিতি সামলে নিই এবং খুব মনোযোগ দিয়েই কাজ করছি।

প্রসঙ্গত, রাহুল-প্রিয়াঙ্কার পর্দার প্রেমের গল্প বাস্তব জীবনেও গড়ায়। ওই ছবির পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। কিন্তু ছেলে সহজ জন্ম নেওয়ার পরেই আলাদা হয়ে যান তারা। তবে টলিপাড়ায় গুঞ্জন রয়েছে, ফের নাকি এক হয়েছেন রাহুল-প্রিয়ঙ্কা। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com