লালমাই প্রতিনিধি:
লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা,কাপাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ জসীম উদ্দিন ও ভাবকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাহিদা আক্তার লিপি বড় ছেলে আরিফ হাসনাত ইসরাক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য যে, আরিফ হাসনাত ইসরাক পঞ্চম শ্রেণীতে মেধা তালিকায় সারা বাংলাদেশ ৩য় স্থান অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গোল্ড মেডেল পেয়ে ছিল। ৮ম শ্রেণীতে বৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫+ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে ছিল।
তাঁর এ সাফল্যে দোয়া, ভালোবাসা ও অনাগত ভবিষ্যতে মানবতার সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার শুভ কামনা জানাচ্ছি।
শুভেচ্ছান্তে ঃ মোঃ জয়নাল আবেদীন জয়
সাধারণ সম্পাদক – লালমাই প্রেস ক্লাব
Leave a Reply