যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারীর সৈয়দপুর একই কলেজ থেকে ৩৫ শিক্ষার্থীর সরকারি মেডিকেলে চান্স

নীলফামারীর সৈয়দপুর একই কলেজ থেকে ৩৫ শিক্ষার্থীর সরকারি মেডিকেলে চান্স

নীলফামারীপ্রতিনিধি:
সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৩৫ জন শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন।

সোমবার (১৩ মার্চ) সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) দুপুরে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

৩৫ জন শিক্ষার্থীর মধ্যে রাকিবুল ইসলাম সিফাত, সাদিকুল হাবিব, রেজওয়ানা রিতু, ওহনা, তাসিন বিনতে রিয়াজ, নাজিয়া নুসরাত ইমু, নাফিস ফুয়াদ, আফ্রিদি হাসান সিয়াম, বৃষ্টি রায়, তমালিকা হক রংপুর মেডিকেল কলেজে, নিলয়, পারভেজ, কানিজ ফাতেমা, মাইশা ঢাকা মেডিকেল কলেজে, সায়েম, জান্নাতুল ফেরদৌস, সানজিদা শর্মি, আফিয়া ইবনাত, সেজানুর রহমান রাজশাহী মেডিকেল কলেজে, শহীদ আফ্রিদি, ধীরাজ রায়, রাফিন সাদ ময়মনসিংহ মেডিকেল কলেজে, রাফিয়া সুলতানা মাগুরা মেডিকেল কলেজে, জিসান রসুল, শ্রী দেবী রায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে, নওশিন নিধি মুগধা মেডিকেল কলেজে, ইসরাত জাহান পটুয়াখালী মেডিকেল কলেজে, ইশতিয়াক বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, মুনতাসির শিহাব চট্টগ্রাম মেডিকেল কলেজে, সানজিদা ফারজানা মেধা চট্টগ্রাম মেডিকেল কলেজে, শাহরিয়ার হোসেন শিমুল পাবনা মেডিকেল কলেজে, আহসান হাবিব ইমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে, রিজভী নেত্রকোণা মেডিকেল কলেজে, আসাদুজ্জামান আসাদ নীলফামারী মেডিকেল কলেজ ও দীপংকর রায় দিব্য খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক জানান, ‘আমাদের কলেজের শিক্ষার্থীরা বরাবরই পরীক্ষায় ভালো ফল করেন। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করেছে শতভাগ। তারমধ্যে এবার ৩৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com