শিরোনাম :
গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত রিভলভার উদ্ধার দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর পূর্ব পান্থপথে গণতন্ত্র ফিরিয়ে দিন, না হলে সামনে বিপদ অপেক্ষা করছে:

রাজধানীর পূর্ব পান্থপথে গণতন্ত্র ফিরিয়ে দিন, না হলে সামনে বিপদ অপেক্ষা করছে:

কর্নেল অলি
নিজস্বপ্রতিবেদক:

সরকারের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘সময় থাকতে সচেতন হোন। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণকে রেহাই দিন। গণতন্ত্র ফিরিয়ে দিন। সুশাসন ও ন্যায়বিচার কায়েম করুন। না হলে সামনে বিপদ অপেক্ষা করছে।’ তিনি বলেন, ‘জনগণের মনোভাব বোঝার চেষ্টা করুন। তাহলে সঠিক উত্তর ও পন্থা পেয়ে যাবেন। ক্ষমতায় টিকিয়ে থাকার লোভ বিপদের কারণ হতে পারে। অতীত অভিজ্ঞতা তাই বলে।’

তিনি আজ রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনোখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ দ্বারা ছাত্রছাত্রী নির্যাতন/অনৈতিক কর্মকাণ্ড অহরহ ঘটছে। সরকারি পৃষ্ঠপোষকতায় ইয়াবা ব্যবসায়ীরা আলিশান জীবন-যাপন করছে। তারা ধরাছোঁয়ার বাইরে।’

তিনি বলেন, ‘পাওয়া তথ্য অনুযায়ী দেশে ঢুকছে বিপুল অবৈধ অস্ত্র, সরকারের চৌকস পুলিশ বাহিনী জানে না এমন হতে পারে না। আর যদি সরকার জানে এমন হচ্ছে তবে কেন এই অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। পুলিশের তথ্য অনুযায়ী- দেড় লাখ অস্ত্রের হালনাগাদ তথ্য নেই। অথচ ২০১৮ সালে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দিনের ভোট রাতে সম্পন্ন করেছিল। পুলিশ ও র‌্যাব জানে অবৈধ অস্ত্র কোথায় আছে। দেরিতে হলেও এই অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন পূর্বেও আমি বলেছিলাম ঋণ খেলাপিরা অর্থনীতি ধ্বংস করবে। এখন দেখি ঋণ খেলাপি আরও বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্ত ও গরিবের টাকা লুণ্ঠন করছে। দেশে এখন লুটপাটের প্রতিদ্বন্দ্বিতা চলছে। অর্থ সংকটের কারণে গত ৭ মাসে এডিবি বাস্তবায়ন মাত্র ২৮ শতাংশ। শূন্য অগ্রগতি নিয়ে বছর পার ২৩৬ প্রকল্পের যা বিগত ৭ বছরে সর্বনিম্ন। সরকারের মোট ঋণ সাড়ে ১৩ লাখ কোটি টাকা। তন্মধ্যে বৈদেশিক ঋণ ৪ লাখ ৯৫ হাজার ৭৯৪ কোটি টাকা। ব্যাংক ঋণ ৪ লাখ ১৯ হাজার ৬২৭ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ঋণ ৩ লাখ ৬৫ হাজার ৫৩৬ কোটি টাকা। জিপিএফ থেকে ৬২ হাজার ৭৪০ কোটি টাকা, বিগত অর্থবছরে সুদ বাবদ ব্যয়- ৭৫ হাজার কোটি টাকা। বর্তমান অর্থবছরে সুদ বাবদ ব্যয় হবে ৭৩ হাজার কোটি টাকা। সুদে বিপুল অর্থ ব্যয়ের কারণে রাজস্ব হ্রাস পাচ্ছে। আমদানি-রপ্তানি হ্রাস পাচ্ছে। টাকার অবমূল্যায়ন ২৬ শতাংশ হয়েছে। এসব কিছু বিবেচনা করলে বোঝা যায় অর্থনৈতিক অবস্থা সুখকর নয়।’

কর্নেল অলি বলেন, ‘বায়ুদূষণ-ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরে আন্তর্জাতিক মানদণ্ড অতিক্রম করেছে। আগামী ৬ বছর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ঢাকা প্রায় সময় বায়ুদূষণে ১ নম্বর অবস্থানে আছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আবহাওয়া, অবৈধ অস্ত্র ও নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাউকে ছাড় দেবে না।’

তিনি বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সর্বনিম্ন পর্যায়ে। দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আমরা কী এই ধরনের স্বাধীন দেশ কায়েম করার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। যুবসমাজকে কোনো সদুত্তর দিতে পারি না। তাদের জন্য আমরা কী দৃষ্টান্ত সৃষ্টি করছি। কী ধরনের দেশ তাদের আমরা দিয়ে যাচ্ছি- ক্ষণিকের জন্য রেষারেষি ভুলে গিয়ে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সুফল জনগণের জন্য নিশ্চিত করি।’

সভাপতির বক্তব্যে এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ বলেন, ‘পৃথিবীর কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না। গত ১৪ বছর ধরে তারা দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে। আগামীতে এই সরকার আর টিকতে পারবে না।’

এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাড. এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাড. নিলু, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. নূরে আলম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সভাপতি খোকন, এলডিপির সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com