শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি গরুর রাখাল হতাম: কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি গরুর রাখাল হতাম: কাদের সিদ্দিকী

ফরহাদ আলী মিয়া
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি কাদের সিদ্দিকী গরুর রাখাল হতাম। রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম, তাঁকে ভালোবেসে দেশের মাটি, গাছপালা, তরুলতাকে ভালোবাসতে শিখেছি। দেশের মাটি আমার কাছে মায়ের মতো।’
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চবিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমি কোথায় যেতাম, কী করতাম জানি না। অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক বড় ভাবেন, অনেক প্রশংসা করেন। আমি বলতে পারি, মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নাই, কোনো অবদান নাই। আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি, পালিয়ে যাইনি এটাই আমার গুণ।’
বন কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বঙ্গবীর বলেন, ‘আজ আমার কাছে একটি অভিযোগ এসেছে। বন বিভাগের কর্মকর্তারা নাকি একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। এটা যদি আমি সামান্যতম প্রমাণ করতে পারি, তবে আপনাদের টাঙ্গাইলের সীমানা পার হতে দেওয়া হবে না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘যেখানে যার ঘর আছে, সেই ঘর ভেঙে যদি সে তাজমহলও তৈরি করে, তবে আপনারা সেখানে বাধা দিতে পারবেন না। কী আইন হয়েছে তা আমি জানি। আপনারা সখীপুরের মানুষকে চেনেন না, পাকিস্তানিরাও বড় বড় কথা বলেছিল, ফলে তাদের হাত-পা গুটিয়ে বিদায় নিতে হয়েছিল।’
বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com