যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভোজপুরী অভিনেত্রীর লাইভে কান্নার ভিডিও ভাইরাল সেই অভিনেত্রীর, বাড়ছে রহস্য

ভোজপুরী অভিনেত্রীর লাইভে কান্নার ভিডিও ভাইরাল সেই অভিনেত্রীর, বাড়ছে রহস্য

বিনোদন ডেস্ক:

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। সামনে এসেছে মৃত্যুর আগে লাইভে কান্নার একটি ভিডিও। ভারতের বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর মরদেহ। ইতোমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাত্র ২৫ বছরে বয়সেই কোন অজানা কারণে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেত্রীর মৃত্যু মানতে পারছেন না কেউ।

এদিকে তার এই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। মৃত্যুর পর থেকেই ‘গায়েব’ তার প্রেমিক সমর সিং। এখন পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্ক্ষার একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। অনেকের ধারণা এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মাত্র ৪ সেকেন্ডের এই ক্লিপ টুইটারে ভাইরাল। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েক ঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ। এর আগে ভালোবাসা দিবসের দিন সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা কবুল করেন আকাঙ্ক্ষা। এর এক মাস কাটতে না কাটতেই ঘটে গেল এই অঘটন।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com