শিরোনাম :
দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না’ সুষ্ঠু হচ্ছে এসএসসি পরীক্ষা ১৫ প্রকল্প একনেকে পাস হলো
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পল্লবী চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

পল্লবী চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে উধাও ৯ লাখ টাকা

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায় নাকি মৃত। এমনই তথ্য দেখিয়ে প্রায় নয় লাখেরও বেশি টাকা উধাও ব্যাঙ্ক থেকে। এই ঘটনায় রীতিমতো বিস্মিত অভিনেতার বোন।

অভিনেত্রী পল্লবীর মৃত্যুর দাবি করেই তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে ৯ লাখ ১৭ হাজার টাকা।

ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, শরৎ বোস রোডের অ্যাক্সিস ব্যাংকে আমার একটি পিপিএফ ফান্ড ছিল। দীর্ঘদিন ধরেই সেখানে টাকা সঞ্চয় করছি আমি। হঠাৎ ব্যাংক মারফত জানতে পারি, আমার ওই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে।

সেই সঙ্গে পল্লবী আরও জানতে পারেন, তার প্রভিডেন্ট ফান্ডের সব সঞ্চিত টাকা উধাও হয়ে গেছে। এমনকি অভিনেত্রীকে মৃত বলেও দাবি করা হয়েছে। আর এই দাবি করেই অ্যাকাউন্ট থেকে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। আর এই পুরো ঘটনা জানার পর রীতিমতো হতবাক পল্লবী।

তিনি বলেন, আমি ব্যাংকের কাছে জানতে চাই, আমি যদি মৃত হই, তা হলে তো আমার ডেথ সার্টিফিকেট দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু এর কোনো জবাব পাইনি আমি। আসলে এটা অনেক বড় জালিয়াতির চক্র চলছে।

ওই ঘটনা জানার পর ইতোমধ্যে আমি কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছি। তবে ব্যাংকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ১৭ এপ্রিলের মধ্যে উধাও হয়ে যাওয়া টাকা ফেরত দেওয়া হবে। তবে ওই টাকা আদৌ ফেরত পাবেন কিনা, সে নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে অভিনেত্রীর।

তবে কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে। হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে, আমরা সেগুলো জানতে পারছি না। কিন্তু এমন প্রতারণায় সত্যি আমি বিস্মিত।

খবর : আনন্দবাজর

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com