শিরোনাম :
ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না’ সুষ্ঠু হচ্ছে এসএসসি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমার পছন্দ হলে আমি কাজ করব: রিয়াজ

আমার পছন্দ হলে আমি কাজ করব: রিয়াজ

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়ক রিয়াজের নামে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল) নামের এক নির্মাতা। আজ শনিবার দুপুরে এই নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এবং শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রিয়াজ বললেন, ‘আমি অভিযোগের কথা শুনেছি। কিন্তু নির্মাতা হারুনুর রশীদ কাজল আমার নাম কেন জড়ালেন সেটা আমি বুঝতে পারছি না। এখানে কোম্পানির সাথে কোম্পানির চুক্তি হয়েছে। আমার সঙ্গে আর্টিস্ট হিসেবে কোম্পানির চুক্তি হয়েছে। এখানে আমি তো কোনো ভুল করিনি।’

নির্মাতা হারুনুর রশীদের দাবি, তিনি অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠান থেকে রংপুর কেমিক্যাল লিমিটেডের বিজ্ঞাপন নির্মাণের কাজ নেওয়া হয়। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তুলে তার নিজের দখলে নিয়ে নেন। যার ফলে রংপুর ক্যামিকেল লি. প্রতিষ্ঠানের থেকে অ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়।

এম দাবির বিপরীতে রিয়াজের মন্তব্য, কোম্পানি যদি তার সঙ্গে কোনো চুক্তি বাতিল করেন সেটাতো আমার বিষয় নয়। আমি এখানে কিভাবে এলাম এটা বুঝতে পারছি না। আমি শিল্পী। তিনি যদি আমাকে কাজের প্রস্তাব দেন সেটি আমার পছন্দ হলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নেই।’

এমন অবস্থায় পরিচালক সমিতিতে আর্জি জানিয়ে ওই নির্মাতা বলেন, ‘আমার রিজিক হরণকারী, ওয়াদা ভঙ্গকারী, সম্মান ধ্বংসকারী, বেঈমান চিত্রনায়ক রিয়াজ কর্তৃক আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ কাজ দ্রুত বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সমিতির কাছে বিনীত আবেদন করছি। সেই সাথে আমার ওয়ার্ক অর্ডারপ্রাপ্ত তিনটি বিজ্ঞাপনের নির্মাণ দায়িত্ব ফিরিয়ে পাবার আকুল আবেদন জানাচ্ছি এবং এমন অমানবিক কর্মকাণ্ড করা ও আমার মান সম্মান নষ্ট করার দায়ে রিয়াজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com