শিরোনাম :
পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা জামালগঞ্জে সরকারি অনুষ্ঠানে বিশৃঙ্খলা: আমন্ত্রণ না দেওয়াকে ‘ভুল’ বললেন স্বাস্থ্য কর্মকর্তা বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন গভীর রাতে ঘরে ঢুকে ৮ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা চুরি, অভিযুক্ত কিশোর মুসা খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাদিয়া জাহান প্রভার ‘গায়ে হাত’ দিলেন সাংবাদিক

সাদিয়া জাহান প্রভার ‘গায়ে হাত’ দিলেন সাংবাদিক

বিনোদন প্রতিবেদক:

ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভিডিও স্ক্যান্ডাল নিয়ে যথেষ্ট খেসারত দিতে হয়েছে মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। যদিও মানসিকভাবে শক্ত থাকার কারণে হারিয়ে যাননি এ অভিনেত্রী। ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তবে গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতলই ছিল তার। এবার ঘুচালেন সেই দূরত্ব।
শনিবার (১ এপ্রিল) অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন খুলে কথা বললেন প্রভা। এ সময় তিনি জানান, তিনি মনে করেন, তার কাছে এই সমাজের ক্ষমা চাওয়া উচিত।

শুরুতেই অভিনয় শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো লাগা কাজ করছে উল্লেখ করে প্রভা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি গ্রেটফুল অ্যাসোসিয়েশনের কাছে।’

এর পর নিজের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘একেকজনের গল্প একেক রকম। আমার গল্পটা হচ্ছে, ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আম্মু জানলে মারবে। আর এখন ভয় হচ্ছে, আমি যখন হেনস্তার শিকার হই, সাংবাদিক জানতে পারলে কি হবে! যারাই আমার জীবনে এসেছে, তারাই চলে যাওয়ার সময় যখন কোনো কারণ পায়নি তখনই একটা ব্লেইম গেম আমার সঙ্গে খেলেছে। আমার নামে অভিযোগ দিয়ে গেছে।’

এ অভিনেত্রী বলেন, ‘ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি তখন আমার বাবা-মাকে জানাচ্ছিলাম এই জিনিসটা তো আমার পাওনা। আমি কেন পাব না? এটা তো ঠিক হচ্ছে না। আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগতভাবেও তো এটা পাই। সব কিছুই করতে পারতাম সাংবাদিকরা যদি আমাকে সাহায্য করতেন। আপনাদের সঙ্গে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলবেন?’

এই সময় এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তোলেন তিনি, শুটিং শেষ করে উবার নিয়েছি। এক সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ, বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামিয়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখলেন! বললাম, তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনো কলিগও তো এভাবে হাত দেয় না’। এরপর সে সরি বলেছেন, নামকারা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই।

এর পর প্রভা বলেন, ‘কিছু দিন আগে সামাজিকমাধ্যমকে আমি জানিয়েছি— আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে— নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘এর পর অনেকে বলেছেন- আমি আসলে সাবার মনযোগ চাই। সেকারণেই এরকম স্ট্যাটাস দেই। এটা আমার সঙ্গে প্রতিনিয়ত করা হচ্ছে। আমার সঙ্গে কোনো ভাবেই এতো অন্যায় হওয়া সত্ত্বেও কোনো প্রতিবাদ জানাতে পারি না।’

সবশেষে প্রভা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমন আয়োজন করার জন্য। সেই সঙ্গে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com