শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পবিপ্রবির উপাচার্য মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ

পবিপ্রবির উপাচার্য মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ

পটুয়াখালী প্রতিনিধি:

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে মানদণ্ড কমানোর দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মধ্যরাত পর্যন্ত উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তকে বাসভবনে অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

এ আন্দোলনে এখন পর্যন্ত কয়েক দফা অবরুদ্ধ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সর্বশেষ গতকাল বুধবার (৫ এপ্রিল) রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। একই দিন দুপুরে উপাচার্যসহ পবিপ্রবির শিক্ষক সমিতির নেতাদের টিএসসি ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

পবিপ্রবির শিক্ষার্থী গোলাম রাব্বানী সুরিত বলেন, ‘আমাদের বহু চেষ্টার পরে পবিপ্রবি প্রশাসন সিদ্ধান্ত নেয় যে আমরা নিজ বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর সম্পন্ন করতে পারব। পরে আবার এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কেন এমন করা হলো? পূর্বের সিদ্ধান্ত আবার কার্যকর করা না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘আন্দোলনকারীদের দাবির বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিক এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’

গত রোববার (৩ এপ্রিল) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ কমিটির ৫৮তম জরুরি সভায় একাডেমিক কাউন্সিলে রিপোর্ট পেশ করার শর্তে বিশেষ বিবেচনায় শুধুমাত্র জানুয়ারি-জুন ২০২২ সেমিস্টারে স্নাতক পাসকৃত (সিজিপিএ ও জিপিএ মানদণ্ড তুলে) প্রার্থীদের ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এ বিষয়ে পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে গতকাল বুধবার আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এমন সিন্ধান্ত উত্তপ্ত হয়ে ওঠে পবিপ্রবি ক্যাম্পাস।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com