নিজস্ব প্রতিবেদক:
বায়ুদূষণের বিরুদ্ধে চলমান মাসব্যাপী বিশেষ অভিযানে ঢাকায় ৭ যানবাহনের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের নেতৃত্বে ঢাকার খিলক্ষেত এলাকায় মোবাইল কোর্টে পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে বায়ুদূষণের দায়ে ৭ যানবাহনকে জরিমানা করা হয়। এ সময় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং এই মোবাইল কোর্ট পরিচালনা করছে। ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply