শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার বড় অক্ষরে লেখা হবে ‘সেন্ট মার্টিন’

কক্সবাজার বড় অক্ষরে লেখা হবে ‘সেন্ট মার্টিন’

কক্সবাজারপ্রতিনিধি :

থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতের আদলে বাংলাদেশের সৈকতগুলোতেও লেখা থাকবে জেলার নাম। প্রচারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশিরা ছবি তুলবে এতে প্রসার ঘটবে বাংলাদেশের।

বুধবার (৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ও অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। ফুড ফেস্টিভ্যাল ‘মুজিব’স বাংলাদেশ টেস্ট অব বাংলাদেশ’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রস্তাবটি দেন আরটিভির সিনিয়র সাংবাদিক জুলহাস কবির।

এ বিষয়ে সিইও জাবের বলেন, ইতোমধ্যে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের পাশে বড় অক্ষরে ‘কক্সবাজার’ ও ‘সেন্ট মার্টিন’ লেখার ডিজাইন তৈরি করা হয়েছে। সেই ডিজাইন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) দেওয়া হয়েছে। সেখান থেকে সব ধরনের অনুমতি পেলে এগুলো বসানোর কাজে হাত দেওয়া হবে। আশা করছি ২/৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে কুয়াকাটাসহ সব জায়গায় এ পরিকল্পনা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা ট্যুরিজম মাস্টার প্ল্যান করছি। আগামী অর্থবছরে পাঁচটি প্ল্যান বাস্তবায়নেরও পরিকল্পনা করেছি। এসব বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসতে হবে।

এর আগে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হতে যাওয়া মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব বাংলাদেশ’র ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে শুরু হবে এই উৎসব। চলবে ৬ মে পর্যন্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com