যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা শহরে ‘চিফ হিট অফিসারকে কোনো বেতন-ভাতা দেবে না ডিএনসিসি’

ঢাকা শহরে ‘চিফ হিট অফিসারকে কোনো বেতন-ভাতা দেবে না ডিএনসিসি’

নিজস্ব প্রতিবেদক

‘চিফ হিট অফিসারকে কোনো বেতন-ভাতা দেবে না ডিএনসিসি’
বুশরা আফরিন ও মেয়র আতিক (বাম থেকে)
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ডিএনসিসিতে এমন কোনো পদও নেই। সে কারণে এখানে সে কোনো অফিস করবে না। তার কোনো বেতন-ভাতাও দেবে না ডিএনসিসি।’ আজ সোমবার (৮ মে) উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট-২০২৩-এর ভলিবল বিভাগের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘এশিয়ার মধ্যে প্রথমবারের মতো ঢাকা শহরে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। তবে এই নিয়োগ বিষয়টা সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়, এই পদের জন্য সিটি করপোরেশনে কোনো চেয়ার বা পোস্ট নেই। তার যা যা দরকার সবই দেবে আর্শট-রক ফেলার ফাউন্ডেশন। তারা এখন পর্যন্ত সারা বিশ্বে সাতজন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘বুশরা আফরিন আমার মেয়ে। সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। সিটি করপোরেশনে থেকে সে কোনো সুবিধা নেয়নি, পাবেও না। বুশরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে। সে কার মেয়ে সেটা মুখ্য বিষয় নয়, পুরো এশিয়ার মধ্যে একজন নারী চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে সে, এটা আসলেই গর্বের বিষয়।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com