যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি :

যশোরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখা এ মানববন্ধন করে।

শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি এহসানুর রহমান দুলালের সভাপতিত্বে এক ঘণ্টার মানববন্ধনে যশোরের ৮ উপজেলার কয়েকশ’ শিক্ষক অংগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন এমপিওভুক্ত শিক্ষক মাস শেষে যে বেতন পায়, সেই বেতনে কোনোভাবে সংসার চালানো সম্ভব হয় না। যেকারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আগামী বাজেটে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের সদস্য সচিব জসীম উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো: মেজবাহুল ইসলাম প্রিন্স, নির্বাহী মহাসচিব অপুর্ব সাহা প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com