শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টর্চার সেল থেকে নারীসহ উদ্ধার ৫

টর্চার সেল থেকে নারীসহ উদ্ধার ৫

 

 

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার শহরের পর্যটন জোনের কলাতলী আবাসিক হোটেল-মোটেল এলাকার টর্চার সেল থেকে অপহৃত নারী ও শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় পুলিশের বহিষ্কৃত এসআইসহ তিনজনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। আটক বহিষ্কৃত এসআইয়ের নাম এস এম ইকবাল পারভেজ।

তাঁর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাইতুল সরকারবাড়ী এলাকায়। তিনি ২০২১ সালে ইয়াবাসহ র‌্যাবের হাতে আটকের পর বহিষ্কৃত হন। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাও আছে। আটক অন্য দুজন হলেন কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার এম টি মুন্না ও মো. ইউসুফ।

এম টি মুন্না সম্পর্কে ইকবালের শ্যালক।
র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, কক্সবাজারকেন্দ্রিক ভয়ংকর এক অপহরণ সিন্ডিকেটের অবস্থান শনাক্তের পর শুক্রবার রাতে একের পর এক তাঁদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে সেখানে বন্দি নারী ও শিশুসহ পাঁচ অপহৃতকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চক্রের মূল হোতা ইকবাল পারভেজসহ তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, কক্সবাজার র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি দল কক্সবাজার শহরের কলাতলী ও সুগন্ধা এলাকায় রাতভর এই অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার মো. শাহজাহান কবির ও মঞ্জুর আলম কক্সবাজারে বেড়াতে এসে গত ১৬ মে নিখোঁজ হন। পরে একটি মোবাইল নম্বর থেকে কল করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁদের পরিবারের সদস্যদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের তরফ থেকে আংশিক মুক্তিপণ পরিশোধ করা হলেও মুক্তি মেলেনি শাহজাহান ও মঞ্জুরের।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা অপহৃত এক দম্পতির গল্প ভয়ংকর। দাবীকৃত টাকা না পেয়ে স্বামীর হাত-মুখ বেঁধে স্ত্রীকে ধর্ষণ করতে থাকেন চক্রের সদস্যরা।

অপহৃত ব্যক্তিদের স্বজনরা বিকাশে দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ দিলেও তাঁদের ছাড়া হয়নি। স্বজনরা বিষয়টি র‌্যাবকে অবহিত করলে তারা গোয়েন্দা উপাত্ত ব্যবহার করে কাজ শুরু করে। এরপর সন্ধান মেলে দুটি ভয়ংকর টর্চার সেলের। যার একটি কলাতলী এবং অন্যটি সুগন্ধা পয়েন্টে।

এর আগে গত আগস্ট মাসের শুরুতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে কটেজ এলাকায় আরেকটি ‘টর্চার সেলের’ সন্ধান পেয়েছিল ট্যুরিস্ট পুলিশ। তখন পর্যটকসহ চারজনকে উদ্ধার ছাড়াও ১১ জনকে আটক করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com