শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নোয়াখালীর সালিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নোয়াখালীর সালিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নোয়াখালীপ্রতিনিধি:
হাজী মো. দুলাল মেম্বার

সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ হাজী মো. দুলাল মেম্বার (৪৭) মারা গেছেন। সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সদস্য। তিনি আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়াম্যান জসিমের বাড়িতে একটি সালিস করতে যান দুলাল মেম্বার। সেখানে থেকে সালিস শেষে তিনি মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে দুলালের দুই সহযোগী হাসান ও শহীদ গুরুতর আহত হয়েছেন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার চার দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ারুল ইসলাম নিহতের স্বজনদের বরাত দিয়ে দুলাল মেম্বারের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ হচ্ছে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com