যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে: নিজামুল হক

সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে: নিজামুল হক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, অপসাংবাদিকতা রোধে শিগগিরই সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে। যেখানে সাংবাদিকদের সব তথ্য থাকবে।
বুধবার নাটোর সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে এ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন। আমাদের পরে ভারত, শ্রীলংকাসহ অনেক দেশে প্রেস কাউন্সিল জন্ম হয়েছে। বঙ্গবন্ধু সাংবাদিকদের নিয়ে আন্দোলন করেনি, সারাদেশের জনগণকে নিয়ে আন্দোলন ও মুক্তিযুদ্ধ করেছেন। সারাদেশের জনগণ তাকে সমর্থন দিয়েছেন। জনগণ তার পক্ষে কাজ করেছেন।

তিনি বলেন, ৪৯ বছরে প্রেস কাউন্সিল সাংবাদিকদের কি দিয়েছে এবং সাংবাদিকরা জনগণকে কি দিয়েছেন। একবার আপনারা যদি ভাবেন তাহলে উত্তর পেয়ে যাবেন। দেশে সংবাদিক বেড়েছে, গণমাধ্যম বেড়েছে। সাংবাদিকদের মানও বেড়েছে। সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশে এ প্রেস কাউন্সিল। সংবাদ সংস্থার নম্বর বেড়েছে, কিন্তু মান উন্নয়ন হয়নি। মান উন্নয়ন করতে হবে, স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে।

সাবেক এ বিচাপতি বলেন, বঙ্গবন্ধুর যখন পাকিস্তানি আমলে আন্দোলন করেছিলেন। তার আন্দোলনে এদেশের সমস্ত সাংবাদিকের সমর্থন পেয়েছিলেন। কোনো সাংবাদিক তার বিরোধিতা করেনি। সেই সময় সাংবাদিকের নক্ষত্ররা প্রত্যকে বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন।

এ সময় সেমিনারে বক্তব্য দেন- নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক রণেন রায়, জুলফিকার হায়দার জোসেফ, বুলবুল আহমেদ, সুফি সান্টু, নাসিম উদ্দিন নাসিম, কামাল মৃধা প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com