শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে যাত্রাবাড়ীতে পণ্য নকল করে বিক্রির অপরাধে গ্রেপ্তার চার

রাজধানীতে যাত্রাবাড়ীতে পণ্য নকল করে বিক্রির অপরাধে গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক

যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইলেকট্রিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়েনার’র পণ্য নকল করে বিক্রির অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৫ মে) রাতে যাত্রাবাড়ী থানাধীন স্কুল রোড কাজল সরদার বাড়ির কাছে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা করে ডিএমপির ওয়ারী বিভাগের জোনাল টিম।

ঘটনাস্থল থেকে ওয়েনার কম্পানির নাম খোদাই করার যন্ত্র ও বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর চাটখিলের সবুজ হোসেন (২৮), মুন্সীগঞ্জের শ্রীনগরের রুবেল হোসেন (৩২), টাঙ্গাইলের নাগরপুরের ওরফান (২৫), কুমিল্লার মেঘনা থানার সজিব আহম্মেদ (২২)। এ সময় নকল কারখানার দুই মালিক রফিক ও আবুল কালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার এজাহার সূত্রে জানা গেছে, রফিক ও আবুল কালাম কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ওয়েনার কম্পানির পণ্য হুবহু নকল করে বাজারজাত করে আসছিল।

এ বিষয়ে জানতে পেরে কম্পানির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
তদন্ত শেষে ডিবির ওয়ারী বিভাগ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com