শিরোনাম :
জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ শিরোপার খুব কাছে বার্সেলোনা গেটাফেকে হারিয়ে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

রাজশাহী প্রতিনিধি;

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিজ্ঞান অনুরাগীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী কোর্ট একাডেমিত চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোকছেদ আলী।

উল্লেখ্য, ‘ইন্টারনেট আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৭২টি স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেলা চলবে আগামী ১০ জুন পর্যন্ত।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন প্রমুখ।
জেলা শিশু একাডেমির শিক্ষক আবদুর রোকন মাসুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুজ্জামান বেল্টু, নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান সহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মী।

এসময় উপস্থিত বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। ছোটবেলা থেকে শিশুরা ইন্টারনেটে আসক্তি হয়ে যেন না পড়ে সে ব্যাপার অভিভাবক ও শিক্ষকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। তাদের এ ব্যাপারে কাউন্সিলিং করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com