মৌলভীবাজারপ্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সামীন্তবর্তী ধলই এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সদস্যরা। শুক্রবার (৯ জুন) সকালে তাদের আটক করা হয়। আটকের পর দুপুরে কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি। ভারতে প্রবেশের জন্য তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসেন বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ জানায়, আটক তিন রোহিঙ্গা তরুণী কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১৬, ৫ ও ১৪ নম্বর থেকে পালিয়ে এসেছিল।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়ার সবুল্লাকাটা ক্যাম্পের মিনারা বেগম (২০), করমিনা বেগম (২০) ও হামিমা বেগম (২০)।
তারা সবাই উখিয়া ক্যাম্পে বসবাস করতেন। গত ৭ জুন চাম্পারায় সীমান্ত থেকে আরো দুজনকে আটক করেছিল বিজিবি।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাচাড় জানান, বিজিবির দল সীমান্ত এলাকা থেকে আটক তিন নারীকে থানায় সোপর্দ করে।
Leave a Reply