যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী জুলাইয়ে টিসিবির পণ্যে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী

আগামী জুলাইয়ে টিসিবির পণ্যে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-

জুলাই মাস থেকে টিসিবির পণ্যে নতুন করে ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি মাসে এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবি ফ্যামেলি কার্ডের মাধ্যমে কম দামে তেল, ডাল ও চিনি দেওয়া হচ্ছে। আশা করছি— ঈদের আগেই সবাইকে এই মাসের পণ্য হাতে তুলে দিতে পারব।

মঙ্গলবার তেজগাঁওয়ের কলোনি বাজারে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। অর্থাৎ টিসিবি কার্ডধারীরারা এখন ১১০ টাকার পরিবর্তে ১০০ টাকায় তেল কিনতে পারবেন। বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে আমরা এই দাম কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরো কমে তবে তার সঙ্গে সমন্বয় রেখে আমরা আরো দাম কমাবো।

তিনি বলেন, আপনাদের কাছে একটাই কথা, কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না নেয়। প্রকৃতপক্ষে যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য তারাই যেন পায়। আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজড করছি, যাতে ছোটখাট বাধা বিপত্তি অতিক্রম করতে পারি। সর্বোপরি যতদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয়, ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি), জেনারেল স্টোরের স্বত্বাধিকারী নবী হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com